1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ উদ্বোধন রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা-আগুন নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি ৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বের হচ্ছে না ঋণ, কারণ কী দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত পর্বের সেরা ৩০-এর তালিকা থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর আগমুহূর্ত পর্যন্ত পিপলস চয়েজ ভোটে শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালিস্টদের তালিকায় জায়গা হয়নি তার। প্রতিযোগিতা থেকে বিদায়ের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোর মঞ্চে পর্দা ওঠে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এবারের চূড়ান্ত আসরের। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই মঞ্চে প্রাথমিক পর্বের পারফরম্যান্স, সাক্ষাৎকার এবং দর্শক ভোটের ভিত্তিতে সেরা ৩০ নির্বাচন করা হয়। পিপলস চয়েজ ভোটে ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ মুহূর্তের সমীকরণে দর্শক ভোটে এগিয়ে থেকে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

প্রত্যাশিত ফল না আসার পর নিজের অনুভূতির কথা জানিয়ে ফেসবুকে মাহি লেখেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই—আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

ফলাফল ছাপিয়ে পুরো সফরের অভিজ্ঞতা ও দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন এই মডেল ও অভিনেত্রী। তার ভাষায়, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

বার্তার শেষাংশে দেশের প্রতি ভালোবাসা জানিয়ে মাহি লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

সেরা ৩০-এ জায়গা পেলেন যারা: নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত), পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ