1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ উদ্বোধন রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা-আগুন নড়াইলে ২ বিএনপি নেতা হত্যার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন গ্রেপ্তার জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি ৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বের হচ্ছে না ঋণ, কারণ কী দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

সন্তানদের বিদ্যালয়ে আনা-নেওয়ার সময় অভিভাবকদের বসার ও অপেক্ষার ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। জেলার ছয়টি উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে ‘ছায়া-পরশ’ নামে অপেক্ষমাণ কক্ষ। এরই অংশ হিসেবে বরগুনা জিলা স্কুলে এ উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরগুনা জিলা স্কুল প্রাঙ্গণে ‘ছায়া-পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার।

জানা গেছে, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন সদ্য বিদায়ী ইউএনও শাহ আজিজ। পরবর্তী সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষমাণ অভিভাবকদের বসার জন্য সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও অভিভাবকবান্ধব হয়ে উঠবে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্যই এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ