1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড ২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

২২ গজে যে তাণ্ডব চালালেন এই বিস্ময়বালক, তার সামনে বল ফেলার যেন জায়গা খুঁজে পেল না বোলাররা, তাতে ঝড় উঠল রেকর্ড বইয়েও।

বৈভাব সুরিয়াভানশি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ব্যাট হাতে কী অবিশ্বাস্য এক দিনই না কাটালেন বৈভাব সুরিয়াভানশি। ২২ গজে যে তাণ্ডব তিনি চালালেন, তার সামনে বল ফেলার যেন জায়গা খুঁজে পেলেন না প্রতিপক্ষ বোলাররা। কেবল উড়িয়েই বল সীমানার ওপারে ফেললেন ২৮ বার! অনায়াসেই যা নতুন এক বিশ্ব রেকর্ড। আর এই চার-ছক্কার ঝড়ে আরও চারটি রেকর্ড নতুন করে লিখলেন তিনি, যার একটিতে আবার ছাড়িয়ে গেলেন নিজেকেই!

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে মঙ্গলবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সব অবিস্মরণীয় কীর্তি গড়েন সুরিয়াভানশি। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় এদিন শুরুতে তিনি লেখেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড।

প্রতিপক্ষের ২৪৯ রান তাড়ায় ওপেনিংয়ে নেমে ইনিংসের প্রথম দুটি বল ডট দিলেন সুরিয়াভানশি। এরপরই নিজের খুনে রূপ মেলে ধরলেন তিনি, জাহিদ আলির পরের তিনটি বল উড়িয়ে সীমানা ছাড়া করলেন।

পরের ওভারে দুটি, তৃতীয় ওভারে তিনটি ছক্কা মারলেন এই বিস্ময়বালক। তৃতীয় ওভারের শেষ বলে ছক্কা মেরেই ১৬ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

চতুর্থ ও ষষ্ঠ ওভারে ফিরে যান তার দুই সতীর্থ আভিশেক শার্মা ও প্রাভসিমরান সিং, কিন্ত তাতে বিন্দুমাত্র ছন্দপতন হয়নি সুরিয়াভানশির; প্রথম সাত ওভারের প্রতিটিতে অন্তত একটি করে ছক্কা হাঁকান তিনি।

চার মারায় এদিন যেন তার কিছুটা অনীহা ছিল, তবে সপ্তম ওভারে তৃতীয় বলে চার মেরেই সেঞ্চুরি স্পর্শ করেন ১৫ বছর বয়সি এই ক্রিকেটার। ২৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে ভেঙে দেন লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট মার্শ কাপে, ২০২৩ সালের অক্টোবরে ২৯ বলে আগের রেকর্ডটি গড়েন জেইক-ফ্রেজার ম্যাকগার্ক।

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ