সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক সময়ের বিমান হামলার কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত থাকলেও ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। এক্ষেত্রে রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকাসাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আরও পড়ুন আড়াই লাখ ডলারে আজীবন ভ্রমণ, ১০ হাজার ফ্লাইটের পর বিপাকে বিমান সংস্থা ২৪ নভেম্বর ২০২৬