1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড

সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি। বর্তমান সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ কেন্দ্র করেই সফর সংক্ষেপ করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু মালয়েশিয়া সফর স্থগিত করে মঙ্গলবারই (২৪ নভেম্বর) দেশে ফিরছেন তিনি। এরই মধ্যে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় আমি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন।

ওই পোস্টে তিনি লেখেন, বাংলাদেশকে তারা গভীর আন্তরিকতায় ধারণ করেন। বাংলাদেশকে নিয়ে তারা স্বপ্ন দেখেন। বাংলাদেশের জন্য তারা অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাদের এবং সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান প্রদান করা।

সফর সংক্ষিপ্ত করার বিষয়ে ডা. শফিকুর লেখেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় একদিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ সফর সংক্ষিপ্ত করে জামায়াত আমিরের দেশে ফেরার পেছনে অন্যতম কারণ। দল তার দেশে ফেরার প্রয়োজন অনুভব করছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ