1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড

পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আগামী বছর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা আর ঐচ্ছিক বিষয় নয়, বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি বই যুক্ত করা হবে। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হলেও খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শুধু শ্রেণিকক্ষের পড়াশোনায় সীমাবদ্ধ না থাকে, সে জন্য তাদের বিকেলে খেলার মাঠে আসার সুযোগ তৈরি করা হচ্ছে। এমন ব্যবস্থাও নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করতে হয়। ২০২৭ সালে চতুর্থ শ্রেণি, ২০২৮ সালে পঞ্চম শ্রেণি এবং ২০২৯ সালে ষষ্ঠ শ্রেণিতে পর্যায়ক্রমে খেলাধুলার বই যুক্ত হবে। এভাবে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের আসক্তি কমাতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী জানান, খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে গেলে তিনি সেগুলো বাস্তবায়নে অনুমতি দিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ যুক্ত করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ