1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

বাংলাদেশ ফুটবল লিগের চেয়ে আরও উন্নতমানের লিগে খেলার লক্ষ্য জাপান প্রবাসী এই উইঙ্গারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফর্টিস এফসির সাথে বর্তমান চুক্তির মেয়াদ ফুরানোর অনেক বাকি। তবে, আগেভাগেই দলটিকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা। কারণ হিসেবে জাপান প্রবাসী এই উইঙ্গার বললেন, আরও উন্নতমানের লিগে খেলতে চান তিনি।

গত সেপ্টেম্বরে এক বছরের চুক্তিতে বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিসে যোগ দেন ইতোফুসা। এরপর তিনি লাল-সবুজের জার্সিতে কদিন আগে শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশিপেও খেলেন।

যদিও গুঞ্জন আছে, বাংলাদেশের লিগের মান নিয়ে খুব একটা খুশি নন ইতোফুসা। এ নিয়ে ওঠা প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি; তবে, ২২ বছর বয়সি এই উইঙ্গার পরোক্ষভাবে যেন বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু।

“কোনো সমস্যা নেই। আমি আসলে চাই শীর্ষ লিগে, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলতে। দেশের হয়ে আরও আলো ছড়াতে, আরও ভালো পারফরম করতে আমি চাই অন্য কোনো লিগে বেড়ে উঠতে এবং আরও পরিশ্রম করতে। যেন আমি আবারও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে আবারও জয় উপহার দিতে পারি।”

সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে অবশ্য পরিষ্কার কিছু বলেননি ইতোফুসা। শুধু জানালেন, তার এজেন্ট বিষয়টি দেখভাল করছেন।

গত সেপ্টেম্বরেই আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইতোফুসার। ম্যাচটি বাংলাদেশ হারে ৩-০ গোলে।

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ