1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত অগাস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ছয় টেস্টে জয় নেই, হার চারটি। সব সংস্করণ মিলিয়ে এই সময়ে দশ ম্যাচ জয়হীন। আকাশ থেকে যেন মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই দুঃসময়ে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করলেন, তাদের সামর্থ্যেই আছে ঘাটতি।

সেঞ্চুরিয়নে বুধবার আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টিতে দেড় সেশনের বেশি ভেসে না গেলে ম্যাচের আয়ু হতো আরো কম।

জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৪০০ রান করেও ম্যাচে থাকতে না পারা, বড় হার নিয়ে সেঞ্চুরিয়নে নেমে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসে খাবি খেয়েছেন শান্তরা। প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর আর ম্যাচে থাকা ছিলো অসম্ভব।

ডারউইন জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে থাকার সুর উঠেছিলো। এখন টানা হারে তলানির দিকেই পথ।

পরের সিরিজের আগে ভুল থেকে বেরিয়ে আসারও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক, ‘ম্যাচে হার-জিত থাকবেই। আমাদের খুঁজে বের করতে হবে, কোন জায়গায় আসলে ঘাটতি আছে। এই টেস্ট সিরিজের পর পরবর্তী টেস্ট সিরিজের আগে আমাদের হাতে কিছুদিন সময় আছে। তাই ভুলগুলো খুঁজে বের করে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’

সব মিলিয়েই যে বাংলাদেশ বাজে ক্রিকেট খেলেছে তাও উঠে আসে শান্তর কথায়, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয়, এই তিন জায়গাতেই আমাদের উন্নতির অনেক সুযোগ আছে। সবসময় আমরা উন্নতির কথা বলি, কিন্তু এবার তা কাজে করে দেখাতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ