1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ফুটবল খেলার বিরোধে কিশোরের বুকে ছুরিকাঘাত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে আসাদুজ্জামান (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে আরেক কিশোর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল বারী চেয়ারম্যান বাড়ির সামনে কাঞ্চননগর সড়কে এ ঘটনা ঘটে।

আহত আসাদুজ্জামান ওই এলাকার নোয়াত্তাপাড়ার বাসিন্দা মঈন উল্লাহ আশেকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সেখানে কী হয়েছে জানতে চাইলে আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে রাকিব নামে এক কিশোর পালিয়ে যায়। রাকিব স্থানীয় মজাহার মেম্বারের ভাতিজা বাদশার ছেলে বলে জানা গেছে।

পরে স্থানীয়রা আসাদুজ্জামানকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি রাজনৈতিক নয়। কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোর অপর কিশোর আসাদকে বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ