কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হয়েছে।
বুধবার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজী ইসরাইল মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের খেলাধুলায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হবিগঞ্জ জেলা ক্রিকেট দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল।