1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সূর্যবংশীর অবিশ্বাস্য কীর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

বয়স মাত্র ১৪ বছর! যে বয়সে অনেকে শুরুও করতে পারেন না। কিন্তু বৈভব সূর্যবংশীর বেলায় কথাটা ঠিক খাটে না। কেননা এত অল্প বয়সেই ব্যাট হাতে অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন ভারতের এই নতুন ক্রিকেট সেনসেশন। তারই ধারাবাহিকতায় এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড বই নতুন করে লিখলেন সূর্যবংশী। কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ২০৪ রানের বিধ্বংসী ব্যাটিং উপহার দেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা সূর্যবংশী মাত্র ১৬ বলে ফিফটি, ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন।

এই ইনিংসের মাধ্যমে একাধিক পুরোনো রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের দখলে (২৯ বল); সূর্যবংশী তা এক বল কম খেলে নিজের করে নেন। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড়শ করার যে রেকর্ড তিনি গড়েছিলেন, ৪০ বলে তা ভেঙে নিজের কীর্তিই ছাড়িয়ে গেছেন। সঙ্গে চ্যাড বোয়েসের ১০৩ বলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড প্রায় অর্ধেক বলেই ভেঙে দিয়েছেন এই তরুণ। যদিও লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ১১ বলে তারই দখলে রয়েছে।

ছক্কার বৃষ্টিতে প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করা সূর্যবংশী ৫৩ বলে ৭ বাউন্ডারি ও ২৮ ছক্বায় ২০৪ রানের অতিমানবীয় ইনিংস খেলার পথে ২৮টি ছক্কা হাঁকান, যা স্বীকৃত ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তন্ময় আগারওয়ালের ২৬টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ডার্সি শট ও কলিন মানরোর ২৩টি ছক্কার রেকর্ড ছিল। ইনিংসে তার স্ট্রাইক রেট ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ইতিহাসে সর্বোচ্চ। সূর্যবংশীর এই তাণ্ডবে ২৫০ রানের লক্ষ্য ভারত মাত্র ১৪.২ ওভারে পেরিয়ে যায় (২৫৪/৩), যা ২০০-এর অধিক রান তাড়ায় নতুন বিশ্বরেকর্ড। শুরুতে ব্যাটিংয়ে নেমে হারপ্রিত সিংয়ের সেঞ্চুরিতে (১৩০) সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেটের বিনিময়ে গড়ে ২৪৯ রানের সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ