1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

২৮ বলের সেঞ্চুরিতে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতের বিস্ময় বালক।

বৈভাব সুরিয়াভানশি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইনিংসের প্রথম ওভারে টানা তিন ছক্কা হাঁকালেন বৈভাব সুরিয়াভানশি। এরপর আর থামাথামির নাম নেই। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের তুলাধুনা করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের বিস্ময় বালক।

এশিয়া কাপ রাইজিং স্টার্সে মঙ্গলবার ভারত ‘এ’ দলের হয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন সুরিয়াভানশি। এদিন ১৪টি ছক্কা ও চারটি চারে ২৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে বিশ্ব রেকর্ডটি গড়েন ১৫ বছর বয়সি এই ক্রিকেটার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ডটি এতদিন ছিল অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে শতক করেন তিনি।

আরব আমিরাতের ২৪৯ রান তাড়ায় আভিশেক শার্মার সঙ্গে ওপেন করেন সুরিয়াভানশি। এরপর আভিশেককে দর্শক বানিয়ে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করেন বাঁহাতি ব্যাটসম্যান।

জাহিদ আলিকে ছক্কার হ্যাটট্রিকের পর ইনিংসের দ্বিতীয় ওভারে ইবরার আহমাদকে একটি চার ও দুটি ছক্কা হাঁকান সুরিয়াভানশি। পরের ওভারে বাসিল হামিদকে তিন ছক্কায় উড়িয়ে ১৬ বলে ফিফটি করেন তিনি।

চতুর্থ ওভারে আভিশেক ফিরে গেলেও নিজের সহজাত খুনে ব্যাটিং চালিয়ে যান সুরিয়াভানশি। ওই ওভারেই ইবরারকে ছক্কার পর মারেন চার। পঞ্চম ওভারে সিমরানজিত সিংকে তিনটি ছক্কায় আশি ছুঁয়ে ফেলেন এই ক্রিকেটার।

সপ্তম ওভারে ইবরার ওপর ঝড় বইয়ে দেন সুরিয়াভানশি। ওভারের ছয়টি ডেলিভারিতে মারেন বাউন্ডারি, তিনটি করে ছক্কা ও চার। তৃতীয় ডেলিভারিতে চার মেরে কাঙ্ক্ষিত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া নেন তিনি।

ভারতের ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল সাকিবুল গানির। ভিজায় হাজারে ট্রফিতে আরুনাচাল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে ৪০ বলে ১২৮ রানের ইনিংস খেলার পথে ৩২ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। ওই ম্যাচে ৮৪ বলে ১৯০ রান করেছিলেন সুরিয়াভানশি।

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ