আগুনে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর গ্রামীণ ব্যাংক শাখা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার মধ্যরাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে বলে গোপালপুর থানার ওসি মো. মোরাদ হোসেন জানিয়েছেন।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল মোতালেব বলেন, রাতে শাখার কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে বিকট শব্দ ও আগুন দেখে ভবনের ওপরের তলায় থাকা সহকর্মী, পিয়ন ও নৈশপ্রহরী জেগে ওঠেন।
এ সময় নৈশপ্রহরী মো. মফিজ উদ্দিন চিৎকার করলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনে ব্যাংকের সামনের সাইনবোর্ডসহ ভবনের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, এ ঘটনায় তিনজন জড়িত ছিল বলে বলে ধারণা করা হচ্ছে। তবে কাউকে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ভিডিওতেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মোরাদ হোসেন বলেন, হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার রাতে নাগরপুর উপজেলায় গয়হাটা গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে