1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১ হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’ মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) আ ন ম আহমাদুল বাশারের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। এর আগে দুদকের উপসহকারী পরিচালক মো. আবু তালহা আহমাদুল বাশারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর এপিএস আহমাদুল বাশার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিক হয়েছেন। তাঁর ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। এসব অভিযোগ যাচাই করতে ইতিমধ্যে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুদক।

আবেদনে আরও বলা হয়, দুদক জানতে পেরেছে, আহমাদুল বাশার যেকোনো সময় ব্যাংকে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। এসব অর্থ সরিয়ে ফেলা হলে তাঁর বিরুদ্ধে চলমান অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধান ও তদন্তের স্বার্থে তাঁর ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

আবেদনে উল্লেখ করা হয়, আহমাদুল বাশারের ১১টি ব্যাংক হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা জমা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ