1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড ২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত সংস্কারের রূপরেখা জানাল বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত সংস্কারের রূপরেখা জানাল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে একটি সমন্বিত সংস্কারের রূপরেখা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় আগামী চার বছর ধরে বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাত নিয়ে চলা নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে তাদের এই পদক্ষেপের কথা তুলে ধরেছে।

কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছে যে তারা আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখছে এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পর্যালোচনার মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদমানের অবনতির চিত্র প্রকাশ পেয়েছে। এতে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রকৃত প্রতিফলন।

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, সাময়িক তারল্য সংকটে ভোগা ব্যাংকগুলোকে জরুরি আর্থিক সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে, যেন আমানতকারীদের স্বার্থ রক্ষা পায় এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক থাকে।

এসব ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কারের তৃতীয় ধাপের মূল লক্ষ্য হবে স্থায়িত্ব আনা। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব পরিকল্পনায় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সবশেষে, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘমেয়াদে খাতটির সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেবে, যেন ভবিষ্যতে এটি যেকোনো ঝুঁকি মোকাবিলা করে টিকে থাকতে পারে।

এর মধ্যে রয়েছে আমানতের সুরক্ষা আরও জোরদার করা, খেলাপি ঋণ আদায়, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নীতিগত ও কাঠামোগত সংস্কার এবং জরুরি সহায়তাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই পরিকল্পনাগুলো সফল হলে ব্যাংক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হয়ে উঠবে। এতে মানুষের আস্থা বাড়বে এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে এই খাতের ভূমিকা আরও জোরদার হবে।

কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে, বাস্তবসম্মত সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমানতকারীদের সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রম সচল রাখা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

বিজ্ঞপ্তিতে কোনো ধরনের গুজব বা যাচাইবিহীন তথ্যে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ঘোষণার ওপর নজর রাখার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ