1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো মহাপরিচালকের ফোনালাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ১১৫ Time View

বঙ্গবন্ধুর ৭ইমার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কো মহাপরিচালক মিজ ইরিনা বোকোভাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্বীকৃতির ফলে এ ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড (এমওডব্লিউ) রেজিস্টারে নিবন্ধিত হলো। এমওডব্লিউ-তে এটাই প্রথম কোন বাংলাদেশি দলিল, যা আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে সংরক্ষিত হবে।

এই ঐতিহাসিক মুহুর্তে শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো সদর দপ্তর প্যারিস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধারাবাহিক সমর্থন দেয়ার জন্য ইউনেস্কোর মহাপরিচালক মিজ ইরিনা বোকোভাকে ধন্যবাদ জানান।

তিনি ইউনেস্কো সাধারণ সম্মেলনে অংশগ্রহনরত বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদেরও ধন্যবাদ জানান। মেমোরি অব দি ওয়ার্ল্ড (এমওডব্লিউ)-তে বর্তমানে ডকুমেন্ট ও সংগ্রহ দাঁড়াল ৪২৭টি।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এবং গতকাল সোমবার তিনি চলমান সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ