1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ১৬৮ Time View

জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এতে উত্তরাঞ্চলে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে তা পুরন হবে।

আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। নসরুল হামিদ বলেন, এছাড়া ভেড়ামারায় আরও ৫শ’ মেগাওয়াট ও সৈয়দপুরে দেড়শ’ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছে সরকার।

এর আগে তিনি তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, প্রকল্পের প্রধান পরামর্শক শান্তানু চৌধুরীসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুরে কয়লা ভিত্তিক ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। নতুন প্রকল্প থেকে আগামী নভেম্বরে অরো ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ