1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

মার্কিন সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির নতুন অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১২
  • ১৬১ Time View

কলম্বিয়ার পর এবার এল সালভাদরে যৌনকর্মী ভাড়া করার অভিযোগ উঠেছে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যদের বিরুদ্ধে। সিক্রেট সার্ভিস বলেছে, তারা এ অভিযোগের তদন্ত করছে।

সিক্রেট সার্ভিস মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার কাজে নিযুক্ত থাকে। এই গুরুত্বপূর্ণ বাহিনীর বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ, ২০১১ সালে এল সালভাদরে নারীর নগ্নদেহ প্রদর্শনের ক্লাবে যৌনকর্মী ভাড়া করেছিল।

এ ব্যাপারে ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এলিজা কামিংস বলেছেন, সিক্রেট সার্ভিস পরিচালক এ অভিযোগের ব্যাপারে এখনো ‘বিশ্বাসযোগ্য’ কোনো প্রমাণ পাননি।

সম্প্রতি কলম্বিয়ায় প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তার কাজে নিয়োজিত সিক্রেট সার্ভিসের ১১ সদস্যের বিরুদ্ধে যৌনকর্মী ভাড়া করার অভিযোগ উঠে। পরে এর দায় নিয়ে আটজন সদস্য পদত্যাগও করে। এ ঘটনার পরেই এল সালভাদরে এমন অপরাধ সংঘটনের অভিযোগ উঠল।

চলতি মাসের প্রথম দিকে কলম্বিয়ায় আমেরিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে যান ওবামা। এসময় রাজধানী কার্তাজেনার একটি হোটেলে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিযুক্ত সিক্রেট সার্ভিসের সদস্যদের কক্ষে ২০ জন যৌনকর্মীকে পাওয়া যায়।

এ ঘটনায় এখন আরো ১২ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।

এদিকে, এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে দেশে বিদেশে যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে মধ্যে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ