1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

স্পেনে বেকারত্বের হার পূর্বের রেকর্ড ছাড়ালো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১২
  • ১৬৯ Time View

স্পেনে বেকারত্বের হার পুরনো রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা শুক্রবার জানিয়েছে, চলতি বছরে মার্চের শেষে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৯ হাজার ৫শ’ জনে। সে হিসাবে স্পেনে বর্তমানে বেকারত্বের হার ২৪ দশমিক ৪ শতাংশ।

ঋণমান নির্ধারক প্রতিষ্ঠান স্ট্যার্ন্ডাড অ্যান্ড পু্ওরস স্পেনের রেটিং কমানোর কয়েক ঘণ্টা পর পরিসংখ্যান সংস্থা এ তথ্য প্রকাশ করল।

আগামী সোমবার বেকারত্বের হার সম্পর্কিত তথ্য সরকারিভাবে প্রকাশ করা হবে। স্পেন আবারও অর্থনৈতিক মন্দায় পড়েছে- এদিন এ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সপ্তাহের প্রথমদিকে স্পেনের কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের শেষ প্রান্তিকে স্পেনের অর্থনীতি ০.৩ শতাংশ সঙ্কুচিত হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে এটি আরো সঙ্কুচিত হয়ে ০.৪ শতাংশে পৌঁছেছে।

শুক্রবার প্রকাশিত অর্থনীতির অন্যান্য চিত্রে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চে স্পেনের খুচরা বিক্রয় কমেছে ৩ দশমিক ৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ