1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

কলম্বিয়ায় বিপুল পরিমাণ কোকেন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১৪৬ Time View

লাতিন আমেরিকায় অবস্থিত রাষ্ট্র কলম্বিয়ায় দুই টনেরও বেশি নিষিদ্ধ কোকেন উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মাদক উৎপাদন ও পাচারের কারণে কুখ্যাত লাতিন রাষ্ট্রটির দক্ষিণাঞ্চলে অবস্থিত নারিনো প্রদেশ থেকে এই বিপুল পরিমান মাদক আটক করা হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মাদক প্রস্তুত ও পরিশোধনে ব্যবহৃত একটি ল্যাবরেটরিতে অভিযান চালায় সেনাবাহিনী। ল্যাবরেটরিটি কলম্বিয়ার বিদ্রোহী ফার্ক গেরিলাদের নিয়ন্ত্রণে ছিলো বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে এর সত্যতা এখনও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জঙ্গলের গভীরে অবস্থিত এই ল্যাবরেটরিতে কোকেন পরিশোধন এবং হেরোইন তৈরীর সব সুযোগ সুবিধা ছিলো বলে জানিয়েছে সেনাবাহিনী। এখান থেকে ২ হাজার ১২১ কেজি  পরিশোধিত কোকেন সহ তিনটি মাইক্রোওয়েভ ওভেন, দুটি জেনারেটর ও কোকেন পরিশোধনে ব্যবহৃত অন্যান্য বিপুল পরিমান সরঞ্জাম আটক করা হয়।

নারিনো প্রদেশেই কলম্বিয়ার সবচেয়ে বেশি কোকা গাছ উৎপন্ন হয়। প্রদেশটি বিভিন্ন অপরাধী সংগঠন ও বিদ্রোহী ফার্ক গেরিলা গ্রুপের অভয়ারণ্য হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ