1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

মার্কিন ড্রোনের অনুরূপ বিমান তৈরি করছে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১২
  • ২১৯ Time View

জব্দ মার্কিন ড্রোনের (মনুষ্যবিহীন বিমান) অনুরূপ বিমান তৈরি করছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ সেনাপতি এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে পূর্ব ইরানের আকাশসীমা থেকে ভূপাতিত করা মার্কিন ড্রোনটির প্রযুক্তি উদ্ধার করে অনুরূপ গোয়েন্দা বিমান নির্মাণের কাজ শুরু করেছে ইরান।

ইরানের রেভল্যুশনারি গার্ডের আকাশসীমা বিভাগের প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহর বরাত দিয়ে ইরানি বার্তাসংস্থা মেহর রোববার জানিয়েছে, বিশেষজ্ঞরা জব্দ বিমানটি থেকে তথ্য উপাত্তও উদ্ধার করছেন।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই ড্রোনের তথ্য ও প্রযুক্তি উদ্ধার এবং একে ব্যবহার করা ইরানের জন্য খুব কঠিন হবে।

এর আগে গত বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা আহমাদ কারিমপুর জানান, মার্কিন ড্রোন RQ-170 Sentinel এর ব্যাপারে অনেক দেশ তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে। তবে তাদের মধ্যে মস্কো ও বেইজিং ড্রোনের তথ্য পেতে মরিয়া হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পূর্ব ইরানের আকাশসীমা থেকে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান। পরে মার্কিন কর্মকর্তারা তাদের একটি ড্রোন হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ