1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ফেসবুকে ফলোয়ার বাড়ছে সোহেল তাজের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ৪৯৪ Time View

4010স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের রাজনীতিতে ফেরা না ফেরা নিয়ে শনিবার থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন।

এই ইস্যু নিয়ে হঠাৎ করেই ফেসবুকে জনপ্রিয়তা বাড়তে থাকে সোহেল তাজের। তার ফেসবুক পেইজেও বাড়তে থাকে ফলোয়ারের সংখ্যা। শনিবার থেকে মাত্র দু’দিনে সোহেল তাজের ফেসবুক পেইজে ফলোয়ার বেড়েছে প্রায় দশ হাজারের মতো। শনিবার তার পেইজে ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। দু’দিন পর সোমবার তার ফেসবুক পেইজে ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪১ হাজার।

উল্লেখ্য, রোববার কয়েকটি গণমাধ্যম খবরও প্রকাশ করে যে রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ। কিন্তু  সোমবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সোহেল তাজ জানান, গণমাধ্যমে প্রকাশিত আমার রাজনীতিতে ফিরে আসার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সোমবার ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ জানান, দুই বোনকে সঙ্গে নিয়ে বাবা তাজউদ্দীন আহমদ ও মা জোহরা তাজউদ্দীনের নামে গঠিত ‘মেমোরিয়াল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি আমি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করতে শনিবার রাতে গণভবনে যাই। পরে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, আমি রাজনীতিতে ফিরে আসছি, যা সম্পূর্ণ মিথ্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ