1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল, জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প বিদেশে কোনো প্রবাসীর বিচার শুরু হলে বাংলাদেশ সরকারের করণীয় কী? ৭১ এর মত ২৪ এর জুলাইকেও ধারণ করে বিএনপি: প্রধানমন্ত্রী ‘বিশ্বকাপ পর্যন্ত সব সংস্করণে খেলা উচিত নয় বুমরাহর’ জাপান-বাংলাদেশের ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি, আগামী বছর থেকে কর্মী নিয়োগ বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা, জানালেন নিজেই সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী, অতঃপর… মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা গোলাপি গাদ্দাফিতে গোলাপি জার্সিতে খেলবে পাকিস্তান আবারও ঢাকায় আসার বার্তা দিলেন ফিফা সভাপতি

‘বিশ্বকাপ পর্যন্ত সব সংস্করণে খেলা উচিত নয় বুমরাহর’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রাভি শাস্ত্রির মতে, জাসপ্রিত বুমরাহর আপাতত শুধু টেস্ট ক্রিকেটেই বেশি মনোযোগ দেওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সব সংস্করণেই ভারতীয় দলে যদি একজন ক্রিকেটারকেও রাখতে হয়, সবার আগে হয়তো বেছে নিতে হবে জাসপ্রিত বুমরাহকেই। তিন সংস্করণেই তিনি অসাধারণ। কিন্তু বাস্তবে তো তাকে সব সংস্করণে নিয়মিত খেলানো কঠিন। বিশেষ করে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকিয়ে চোটপ্রবণ এই ফাস্ট বোলারকে নিয়ে আরও সতর্ক হতে বললেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রাভি শাস্ত্রি।

ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই আর এক বছরও। ২০২৩ বিশ্বকাপের পর এখনও পর্যন্ত প্রায় তিন বছরে চোটাঘাত আর বিশ্রামের কারণে স্রেফ দুটি ওয়ানডে খেলতে পেরেছেন বুমরাহ। এর মধ্যে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন তিনি।

পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সালে। আপাতত তাই এই সংস্করণে খেলা জরুরি নয় বুমরাহর জন্য। তবু গত মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই তাকে খেলিয়েছে ভারত। পরে তিনি খেলেছেন এশিয়ান গেমস টি-টোয়েন্টিতেও।

এখানেই সাবধানতা অবলম্বন করতে বলছেন শাস্ত্রি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বললেন, আগামী বছরের বিশ্বকাপের জন্য ফিট ও তরতাজা রাখতে বেছে বেছে খেলানো উচিত বুমরাহকে।

“আমার মনে হয় না, বিশ্বকাপ পর্যন্ত সব সংস্করণে খেলা উচিত বুমরাহর। আপাতত তার মূল মনোযোগ হওয়া উচিত টেস্ট ক্রিকেট। এর ফাঁকে মাঝেমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারে। নিউ জিল্যান্ডে শুধু টেস্ট সিরিজেই খেলা উচিত তার, সেখানে সে হবে খুবই গুরুত্বপূর্ণ।”

ভারতের নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট অবশ্য সেই পথই বেছে নিয়েছে। সামনের নিউ জিল্যান্ড সফরে শুধু টেস্ট স্কোয়াডেই রাখা হয়েছে বুমরাহকে। সেই সফরের টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে ৩৬ বছর বয়সী পেসার ভুবনেশ্বর কুমারকে।

গত দুটি আইপিএলে দুর্দান্ত বোলিং করা এই সুইং বোলারের সুযোগটি প্রাপ্য ছিল বলেই মনে করেন শাস্ত্রি।

“অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। ভুবনেশ্বরের মতো মানসম্পন্ন ও অভিজ্ঞ একজন বোলার যখন আছে, তাকে দলে নেওয়ার কারণ বুঝতে সমস্যা হওয়ার কারণ নেই। আইপিএলে সে যেরকম ফর্ম দেখিয়েছে এবং ভারতের হয়ে যেভাবে পারফর্ম করেছে, নিউ জিল্যান্ডের কন্ডিশনে সে হবে আদর্শ।”

ভারতীয় ক্রিকেটের আলোচিত আরেক পেসারকে নিয়েও অভিমত জানান শাস্ত্রি। সাবেক অধিনায়কের মতে, দুই সংস্করণের দলে ফেরানো উচিত অভিজ্ঞ মোহাম্মদ শামিকে।

“ভারতের টেস্ট ও ওয়ানডে দলে ডাক পাওয়ার মতো যথেষ্ট কিছু সে লাল ও সাদা উভয় বলের ক্রিকেটেই করেছে।”

মূল্যস্ফীতির হিসাব আর মানুষের জীবনের ফারাক

তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা

জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী

অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ