1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

দর্শনীয় চার গোলের ম্যাচে জয়ের চেয়েও বড় যে প্রাপ্তি মরিনিয়োর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

সেভিয়ার বিপক্ষে রেয়াল মাদ্রিদের জয়ে চারটি গোলই ছিল দৃষ্টিনন্দন, তবে কোচ জুজে মরিনিয়ো বেশি খুশি অন্য কারণে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চার গোলের কোনটির চেয়ে কোনটি ভালো, তুমুল প্রতিযোগিতা হতে পারে। প্রতিটি গোলই যেন ছাড়িয়ে গেল আগেরটিকে। এমনকি পেনাল্টি গোলটিও নান্দনিক। তবে শুধু এসব গোল বা দলের বড় জয়ই নয়, জুজে মরিনিয়োকে বেশি তৃপ্তি দিয়েছে দলের সামগ্রিক পারফরম্যান্স। শুরু থেকে শেষ পর্যন্ত যে দাপট দেখিয়েছে দল, তাতে দারুণ খুশি রেয়াল মাদ্রিদ কোচ।

লা লিগার ম্যাচটিতে রোববার সেভিয়াকে ৪-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। ঘরের মাঠৈ ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরে মরিনিয়োর দল।

ম্যাচের ৩০তম মিনিটে দলকে এগিয়ে দেন আর্দা গুল্যার। ইয়ান ডিওমান্ডের কাছ থেকে বল পেয়ে বক্সের মাথা থেকে বাম পায়ের চোখধাঁধানো শটে গোল করেন তুরস্কের ‘গোল্ডেন বয়।’ সাত মিনিট পর সেভিয়ার রক্ষণভাগকে মোহাবিষ্ট করে ঘোর জাগানিয়া নান্দনিক গোলে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।

৬৩তম মিনিটে এমবাপেকে ফাউল করায় পেনাল্টি পায় রেয়াল। ফরাসি ফরোয়ার্ড চমৎকার এক পানেনকা শটে বিভ্রান্ত করেন গোলকিপার। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করা ডিওমান্ডে নিজেও গোল করেন ৮২তম মিনিটে। অহেলিয়া চুয়ামেনির কাছ থেকে মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে বক্সের বাইরে থেকে গোলার মতো শটে বল জালে জড়ান আইভরিয়ান উইঙ্গার।

ম্যাচে এ দিন গোলে ১৭টি শট নেয় রেয়াল, এর আটটি ছিল লক্ষ্যে। বল তাদের নিয়ন্ত্রণে ছিল ৬৪ শতাংশ সময়। ৯২ শতাংশ পাস ছিল নিখুঁত। ম্যাচের পর মরিনিয়ো বললেন, স্রেফ একটি জয় বা তিন পয়েন্টের চেয়েও বেশি খুশি তিনি দলের সার্বিক পারফরম্যান্সে।

“সামগ্রিকভাবে ভালো একটি ম্যাচ ছিল, যেখানে বেশ কজন ফুটবলার ব্যক্তিগতভাবে উঁচুমানের খেলা উপহার দিয়েছে। আমরা প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত খেলাটি নিয়ন্ত্রণ করেছি। দুর্দান্ত সব গোল করেছি এবং বলের নিয়ন্ত্রণও আমাদের কাছে ছিল, যা সবসময় খেলার প্রকৃত চিত্র তুলে ধরে না, কিন্তু আজ তা আমাদের আধিপত্যকে যথার্থ প্রমাণ করেছে।

“ব্যাপারটা শুধু জেতার মধ্যেই সীমাবদ্ধ নয়, যদিও জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বরং জেতা, ভালো খেলা এবং ইতিবাচক অনুভূতি থাকাটাও জরুরি।”

গত ২০ সেপ্টেম্বর মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে পরাজয়ের পর এই নিয়ে টানা তিনটি ম্যাচ জিতল রেয়াল। এর মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগে রোমার মাঠে অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো সেই জয়ও। মরিনিয়ো বললেন, দলের রসায়ন ক্রমে জমে উঠছে এবং নিজেদের খুঁজে পেতে শুরু করেছেন তারা।

“আমার মনে হয়, আমরা আজ দুর্দান্ত ম্যাচ খেলেছি। রোমে ম্যাচটি ছিল অত্যন্ত কঠিন, তবে দল জানত কীভাবে সাড়া দিতে হয়। আমরা সবাই মিলে একটি দল এবং উন্নতির জন্য আমরা সবসময় দল হিসেবেই কাজ করি।

“খুব অল্প সময় ধরেই একসঙ্গে আছি। অন্য ক্লাবের কোচদের মতো মানসিক শান্তি পাওয়া কঠিন, কিন্তু আমরা আমাদের প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার করছি এবং আগামীকাল আমরা আবার অনুশীলনে ফিরব।”

তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা

জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী

অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা

মওদূদী কেন জিন্নাহবিরোধী-২: জিন্নাহবিরোধী মওদূদী, মওদূদীমুখী পাকিস্তান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ