1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলাদেশিদের প্রতি জুকারবার্গের সহানুভূতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ৩২৭ Time View

1436রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ ভূকম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। উৎপত্তি স্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্তে ভারতের মনিপুর রাজ্যে। ভূকম্পনে বাংলাদেশে ৩ জন ও ভারতের মনিপুরে ৮ জনের প্রাণহানি ঘটেছে।

এ ঘটনায় ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে বাংলাদেশিদের প্রতিও সহানুভূতি জানিয়েছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের প্রধান নির্বাহী এই কর্মকর্তার স্ট্যাটাসটিতে ৯৮ হাজার ১৭৩ লাইক ও ৭ হাজার ৮শ ৯৯ বার শেয়ার হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১২ টা ১২ মিনিটে পোস্ট করা ওই স্ট্যাটাসে জুকারবার্গ লিখেছেন, উত্তর-পূর্ব ভারতে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এ জন্য আমরা ওই এলাকার জনগণকে সহায়তা করার জন্য সেফটি চেক অপশন চালু করেছি। যাতে মানুষ তাদের পরিবার এবং বন্ধুদের জানাতে পারে, তারা নিরাপদ আছেন। স্ট্যাটাসে সেফটি চেক চালু করার জন্য একটি লিংক দিয়েছেন জুকারবার্গ : (https://www.facebook.com/safet…/manipurearthquake-jan03-2016)

zuckerbergতিনি আরো লিখেছেন, বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারেও কম্পন অনুভূত হয়েছে। আপনি যদি এর আশপাশের এলাকায় থাকেন, আমরা আপনাকে একটি নোটিফিকেশন বার্তা পাঠাবো এর মাধ্যমে আপনি সেফটি চেক শেয়ার করতে পারবেন। আপনি নিরাপদ আছেন তা জানার সঙ্গে সঙ্গে আপনি যাদের নিয়ে চিন্তা করেন তারাও নিরাপদ আছে সেটিও জানতে পারবেন।

জুকারবার্গ লিখেন, আক্রান্ত এলাকার মানুষদের জন্য সহানুভূতি প্রকাশ করছি। আপনি এবং আপনার প্রিয় মানুষেরা নিরাপদ ও সুস্থ থাকুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ