1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

মুন্সীগঞ্জে নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবন হোসেন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার সমমানের মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্রাবন হোসেন ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের একটি কক্ষে ল্যাপটপ ও প্রিন্টার ব্যবহার করে জাল টাকা তৈরির সময় শ্রাবনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক দাবি, শ্রাবন নির্দিষ্ট পরিমাণ আসল টাকার বিনিময়ে জাল নোট তৈরি করতেন এবং সেগুলো ঢাকায় বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দিতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ