1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

তথ্য গোপন করে জটিলতায় ফেসবুক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ২৬৯ Time View

1296শেয়ার বাজারে ২০১২ সালে তালিকাভূক্তির আগে ফেসবুকের বিরুদ্ধে আর্থিক তথ্য গোপন করার অভিযোগ দু’টি মামলা দায়ের করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের একটি আদালত বলছে, সেই মামলা চলতে এখন কোনো সমস্যা নেই।

ফেসবুক কর্তৃপক্ষ আর্থিক তথ্য গোপন করার কারণে যেসব বিনিয়োগকারী তাদের অর্থ হারিয়েছেন তারা চাইলে দলবদ্ধভাবে সেই ক্ষতিপূরণের টাকা দাবি করতে পারবেন। আদালত এ সিদ্ধান্ত দেয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে হতাশ এবং এর বিরুদ্ধে আপিল করবে।

২০১২ সালে শেয়ার বাজারে আইপিও ছাড়ার মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ বাজার থেকে ১৬ বিলিয়ন ডলার আয় করে। বিনিয়োগকারীরা বলছেন, ফেসবুকের শেয়ারের দাম বেশি ধার্য করা হয়েছিল। সেজন্য বেশি দামে ফেসবুকের শেয়ার কিনে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ওই বছর মে মাসে নিউইয়র্ক স্টক মার্কেটে ফেসবুকের শেয়ার লেনদের শুরু হয় এবং প্রতি শেয়ার ৩৮ ডলারে কেনা-বেচা হয়। কিন্তু এর মাত্র চার মাসের মাথায় ফেসবুকের শেয়ারের দাম অর্ধেকে নেমে আসে। এই অর্ধেক দাম প্রায় এক বছর বজায় ছিল।

যদিও শেষ পর্যন্ত ফেসবুকের শেয়ারের দাম আবার বাড়তে থাকে এবং গত মঙ্গলবার পর্যন্ত নিউইয়র্কের স্টক মার্কেটে সেটি ১০৭.২৬ ডলারে লেনদেন হয়। বিনিয়োগকারীরা বলেন, মোবাইল ডিভাইসের গ্রাহকের সংখ্যা বেড়ে যাবার কারণে ভবিষ্যতে বিজ্ঞাপন থেকে ফেসবুক যে বাড়তি অর্থ লাভ করবে সে বিষয়টি তারা ২০১২ সালের তথ্যে অন্তর্ভুক্ত করেনি। কারণ ২০১২ সালে মোবাইল ডিভাইসে বিজ্ঞাপনের মাত্রা কম ছিল।

বিচারক বলছেন, ফেসবুক কর্তৃপক্ষ তাদের তথ্য এমনভাবে উপস্থাপন করেছিল যাতে মনে হয় শেয়ারহোল্ডাররা বিষয়টি আগেই জানতো। ফেসবুক কর্তৃপক্ষ চেয়েছিল, কোনো বিনিয়োগকারী যদি নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করে তাহলে সে যেন ব্যক্তিগতভাবে সেটি দাবী করে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের এই চাওয়া আদালত নাকচ করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ