1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় সেরা খুলনা বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ২৫১ Time View

1254ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫ এর গ্রান্ড ফিনালে ‘রিকশা রেসিং’ গেম বানিয়েই বাজিমাত করলো খুলনা বিশ্ববিদ্যালয়ের আসগার্ডিয়ান দল। তারা জিতে নিয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর প্রথম পুরস্কার ১০ লাখ টাকা।

বিজয়ী দলের সদস্যরা হলেন ফেরদৌস বিন আলী, রিয়াদ জোনায়েদ, অনিরুদ্ধ পৃথুল ও পরিচয় মণ্ডল। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোববার বিকেলে অ্যাপস প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত পর্বে ১৬টি নির্বাচিত অ্যাপের মধ্যে ১০টি অ্যাপ পেয়েছে পুরস্কার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসময় তিনি বলেন, ‘নতুন কিছু তৈরি করতে হবে। যা দ্বারা সাড়া বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া যায়। তরুণরাই বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে। তাদের সুবিধার জন্য অনলাইনে অর্থ লেনদেনের বিভিন্ন বিষয় সহজ হয়েছে। বিষয়টি আরও সহজ করতে তরুণদের সহযোগিতা চাই।’

বিশেষ অতিথি হিসাবে উপস্থিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আমরা আইসিটি ডিভিশন ইএটিএলের সঙ্গে অ্যাপ নিয়ে কাজ করছি। যাতে ভালো কিছু সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি। আমাদের দেশে মোবাইল ফোন থেকেই বেশি ইন্টারনেট ব্যবহার করা হয়। মোবাইল অ্যাপের মাধ্যমে সব ধরনের সেবা নিশ্চিত করতে অ্যাপ তৈরির উদ্যোগে তরুণদের সব ধরনের সহায়তা করা হবে।’

প্রতিযোগিতায় পাঁচ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইকিংস রি-ইন্টারকানেকটেড দলের তৈরি ‘নিশ্চিত সুরক্ষা (সেফটি এনশিওরড)’ অ্যাপ। এ দলের সদস্যরা হলেন মো. আল-জিহাদ ও সাদ আহমেদ। তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা পেয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘ঝড়’ দলের তৈরি এক্সপ্লোরিং বাংলাদেশ অ্যাপ। এই দলে আছেন মো. মশি মাসনাদ, মো. নাফিজ হাসান খান, মো. সিহাবুজ্জামান ও সিহাব হাসান। বিশেষ পুরস্কার পেয়েছে অ্যাংরি কোডার্স দলের তৈরি করা ড. হুলু’স ল্যাব নামের একটি গেম। এর বাইরে আরও ছয়টি দল পুরস্কার পেয়েছে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপযোগী অ্যাপগুলো পাওয়া যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে।

ইএটিএল ও প্রথম আলো আয়োজিত তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতার অংশীদার ছিল আইসিটি বিভাগ, গ্রামীণফোন, চ্যানেল আই ও এবিসি রেডিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ