1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান

বায়ুদূষণ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ১৯১ Time View

বায়ুদূষণের কারণে হৃদ্রোগীদের বড় ধরনের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। সম্প্রতি নতুন এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক অধিবেশনে গত রোববার এ গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। গবেষণায় বলা হয়, বায়ুদূষণের সঙ্গে হার্ট অ্যাটাকের সম্পর্ক আছে। ২৫ মাইক্রোগ্রাম ক্ষুদ্র ধূলিকণা আছে, এমন বায়ুতে স্টেমাই বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে।
ইন্টারমাউন্টেন মেডিকেল সেন্টার হার্ট ইনস্টিটিউটের গবেষক কেন্ট মেরেডিথ বলেন, ‘আমাদের গবেষণা বলছে, যেদিন বায়ুদূষণ বেশি থাকে, (বায়ুতে প্রতি কিউবিক মিটারে ২৫ মাইক্রোগ্রাম ক্ষুদ্র ধূলিকণার উপস্থিতি) সেদিন হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের স্টেমাই হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি থাকে।’
স্টেমাই, নন-স্টেমাই এবং আনস্টেবল অ্যানজাইনায় (ঝুঁকিপূর্ণ বুকে ব্যথা) আক্রান্ত ১৬ হাজার রোগীর ওপর গবেষণাটি পরিচালিত হয়। ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত আক্রান্ত হন এসব রোগী। গবেষকেরা এ সময়কার বায়ুর মান পরীক্ষা করে দেখেন।
কেন্ট মেরেডিথ বলেন, বাতাসের মান যদি খারাপ হয়, তখন হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের সেই বাতাসের সংস্পর্শে যেতে চিকিৎসকেরা বারণ করতে পারেন। আর এর ফলে হৃদ্রোগীরা বড় ধরনের হার্ট অ্যাটাকের আশঙ্কা থেকে বেঁচে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ