1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান

অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত : ৩ পরিবেশবিদ নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে তিন পরিবেশবিদ নিহত হয়েছে বলে দেশটির পুলিশ আজ 21মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে এ কথা জানায়। সিডনি থেকে ৩৯০ কিলোমিটার উত্তরে ব্রিজার একটি ছোট্ট গ্রামে সরকারের কয়লা নীতি বিরোধী প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়া শেষে হেলিকপ্টারে করে বাড়ি ফেরার পথে তারা এ দুর্ঘটনায় পড়েন। শনিবার বৈরি আবহাওয়ার কারণে এ দুঘটনা ঘটে বলে অস্ট্রেলিয়ার ম্যারিটাইম সেফটি অথরিটি জানায়।
স্থানীয় সংবাদ মাধ্যমে নিহতদের নাম প্রকাশ করা হয়েছে। এরা হলেন রিচার্ড গ্রিন(৭৪), তার স্ত্রী ক্যারিলন (৭১) এবং ফিল্মমেকার জন ডেভিস(৭২)। তারা সিডনীর উত্তরাঞ্চলীয় বীচের বাড়িতে যথাসময়ে না ফেরার পর তল্লাশি অভিযান শুরুর পর দুর্ঘটনার খবর জানা যায়। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমান্ডার ক্রেইগ জ্যাকসন জানান, সোমবার সিডনি থেকে ১০০ কিলোমিটার উত্তরে ওয়াটাগানস ন্যাশনাল পার্কে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে দুর্ঘটনাস্থল খুবই বন্ধুর হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। দ্য অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো দুর্ঘটনার তদন্ত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ