1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

অবশেষে সরতেই হলো শ্রীনিকে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ২২৫ Time View

অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে সরতেই হলো 10এন শ্রীনিবাসনকে। আজ সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বোর্ডের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহর।
এদিকে সিএনএন-আইবিএনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রীনিবাসনের বিকল্প হিসেবে বিসিসিআইয়ের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান হতে যাচ্ছেন বলে আইসিসির একটি ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে। আইসিসির চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন নানা আলোচিত সমালোচিত শ্রীনিবাসন। নতুন চেয়ারম্যান হয়েছেন আরেক ভারতীয় শশাঙ্ক মনোহর। শশাঙ্ক আগামী জুন পর্যন্ত সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৮ সালে তিনি বিসিসিআই (ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড) সভাপতি হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএল চলাকালে জুয়াকান্ডে জামাতা গুরুনাথ মাইয়্যাপান জড়িত থাকার বিষয়টি প্রকাশের পর বিসিসিআইর সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রী নিবাসন। এরপর আবার অর্ন্তর্বতী সভাপতি হয়েছিলেন মনোহর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ