1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

পাকিস্তানে কারখানা ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

পাকিস্তানের পূর্বাঞ্চলে কারখানা ধসের ঘটনায় আজ রবিবার প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে 6৪৪। দেশটির উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তপের ভিতর থেকে আরো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কাছে গত বুধবার চারতলা বিশিষ্ট রাজপুত পলিস্টার পলিথিন ব্যাগ তৈরির একটি কারখানা ধসে পড়ে।
লাহোরের এক প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মাদ উসমান বলেন, ধ্বংসস্তুপের মধ্যে থেকে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত অবস্থায় আরো তিন জনকে উদ্ধার করা হয়েছিল। তবে পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। তিনি বলেন, ৪০ শতাংশ ধ্বংসস্তুপ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। তবে ধ্বংসস্তপের ভিতর থেকে আর কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানাটি যখন ধসে পড়ে তখন সেখানে কমপক্ষে ১৫০ জন কর্মরত ছিলেন। তবে এখনও ঠিক কতজন মৃত বা জীবিত ধ্বংসস্তুপের নিচে আটকে থাকতে পারে তা স্পষ্ট নয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, গত মাসে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কারখানার কাঠামোগত ক্ষতি হতে পারে। ওই ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায় ৪শ’ জন নিহত হয়। প্রাদেশিক শ্রমমন্ত্রী রাজা আশফাক সরওয়ার বলেন, কারখানা ধসের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ