1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

ফের ইংলিশ লিগে চেলসির হার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২০৪ Time View

চ্যাম্পিয়ন্স লিগে সেদিন জিতল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার খেলা ছিল 13স্টোক সিটির সাথে। এমন ম্যাচে জেতে চেলসি। কিন্তু সময়টা খারাপ। তাই ভালো খেলেও এবারের লিগে সপ্তম হারের দেখা পেল চেলসি। ১-০ গোলে তাদের হারিয়েছে স্টোক।
ব্রিটানিয়া স্টেডিয়ামে হোসে মরিনহোর ঢোকায় ছিল নিষেধাজ্ঞা। চেলসি ম্যানেজারের ওপর ছিল এক ম্যাচে স্টেডিয়াম নিষেধাজ্ঞা। তার অনুপস্থিতিতেও দল ভালো খেলতে থাকল। খেলার অধিকাংশ সময় তারাই আধিপত্য করল। কিন্তু চেলসি সুযোগ কাজে লাগাতে পারলো না। যেখানে সহজ জয় তাদের প্রাপ্য ছিল, সেখানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
প্রথমার্ধে স্টোক অনেক চাপে ছিল। নিজেদের অর্ধেই বেশি ঘোরাফেরা করতে হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা আরও ইতিবাচকভাবে শুরু করে স্টোক। তবে চেলসির সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারছিল সামান্যই। চেলসির বাজে ভাগ্য এদিনও দেখা গেলো। মার্কো আরনাতোভিচ গোল করলেন। লিড নিলো স্টোক। সেই গোল আর ফিরিয়ে দেয়া হল না চেলসির।
পেছনে পড়ে যাবার পর চেলসি সাড়া দিয়েছিল ভালো। আক্রমণে যাচ্ছিল তারা। চাপ সৃষ্টি করে স্টোকের ওপর। সমতা আনার সুযোগ তৈরি করার চেষ্টায় থাকে ব্লুজরা। কিন্তু পরিস্কার সুযোগ কিছুতেই আসছিল না। চেলসির এখানেই সমস্যা এখন।
এরপরও একটা পেনাল্টি পেতে পারতো চেলসি। বদলি খেলোয়াড় লইক রেমি বিপজ্জনক হয়ে উঠেছিলেন। জ্যাক বাটল্যান্ড ধাক্কা দিয়েছিলেন জোরে শোরে। এমন ধাক্কায় যে কেউ পড়ে যায়। কিন্তু রেমি পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে চাইলেন। চেলসির ভাগ্য আর বদলাল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ