1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

নিরাপত্তায় সন্তুষ্ট, ১৪ নভেম্বর আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ২২৫ Time View

অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় 21স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে দলটি।
এর আগে নিরাপত্তাজনিত কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই কারণে অস্ট্রেলিয়া ফুটবল দলেরও বাংলাদেশে আসা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা।
নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ফিফার কাছে ভেন্যু পরিবর্তনের আবেদনও করেছিল অস্ট্রেলিয়া। যেন বাংলাদেশ থেকে ম্যাচটি সরিয়ে অন্য কোন দেশে নেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশেনের সেই আবেদন আমলে নেয়নি ফিফা। বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট ছিল বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
পরবর্তীতে অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশে তাদের নিরাপত্তা প্রতিনিধি পাঠায়। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে আজ রবিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করে তারা।
বৈঠক শেষে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিনিধি দল জানায় বিশ্বকাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ফুটবল দল।
আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এর আগে সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল।
তিন সেপ্টেম্বর পার্থে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫-০ গোলে হেরেছিল মামুনল-এমিলিরা। সকারুদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এটি ছিল প্রথম প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ