1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

সিনাইয়ে বিধ্বস্ত রাশিয়ান বিমানটিতে বোমা ছিল!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২২৭ Time View

মিশরের সিনাইয়ে রাশিয়ার বিমান ধ্বসের ঘটনার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন 12ব্রিটিশ কর্মকর্তারা।
গত শনিবার মিশরের সিনাই উপত্যকায় ২২৪জন যাত্রী নিয়ে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির উড্ডয়নের আগে সেটির কার্গো হোল্ডে একটি বোমা রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, সিনাইয়ের কয়েকটি গোষ্ঠীর গোপন আলাপ থেকে তারা, ওই হামলাটি সন্ত্রাসী হামলা ছিল বলে জানতে পেরেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কার্গোতে বোমা থাকার বিষয়টিকে তারাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। তবে মিশরের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি।
ব্রিটেনের পর ফ্রান্স, আর বেলজিয়ামও মিশরের শার্ম আল শেইখে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।
গত শনিবার ওই এলাকায় দুই শতাধিক যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হলে, নাগরিকদের ভ্রমণ সতর্কতার পর শুক্রবার থেকে হাজার হাজার পর্যটনকে ফিরিয়ে আনছে ব্রিটেন।
দেশে ফেরার সময় বিমানে তাদেরকে শুধু হ্যান্ড লাগেজ বহন করতে বলা হয়েছে। আর তাদের মালামাল পরে আলাদা বিমানে করে ফেরত পাঠানো হবে।
বিমান দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধুম্রজাল।
রাশিয়া বলছে, সঠিক কারণ জানতে দেরী হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ আরো অনেকেই বলছে যে, সন্ত্রাসী হামলার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।
সূত্র: বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ