1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

তুরস্কে সেনা-গেরিলা সংঘর্ষে নিহত ১৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ১৩১ Time View

তুরস্কের সেনা ও কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ- 3পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছে গতকাল বুধবার এ সংঘর্ষ হয়। খবর আইআরআইবি।
এদিকে তুর্কি সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে ২ সেনা ও ১৫ গেরিলা নিহত হয়েছে। কুর্দি গেরিলাদের অবস্থানে বোমা হামলা চালানোর পর সেনাবাহিনী গেরিলা-বিরোধী অভিযান শুরু করে। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
অন্যদিকে তুরস্কে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র দুদিন পর এই অভিযান ও হত্যাকা-ের খবর পাওয়া গেল। নির্বাচনে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
তাছাড়া গতকাল ইরাক সীমান্তের কাছাকাছি কুর্দি গেরিলাদের অবস্থানে বিমান হামলা চালায় তুর্কি সামরিক বাহিনী। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনের পর ঘোষণা করেছেন যে, একজন গেরিলা থাকতেও হামলা বন্ধ হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ