1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

মোদির সফর উপলক্ষে স্বাধীনতাপন্থি শত শত কাশ্মীরি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ১২২ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মীর সফরকে কেন্দ্র করে স্বাধীনতাপন্থি শত শত 5নেতা-কর্মীকে আটক করেছে রাজ্য সরকার। আগামী শনিবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন মোদি। কাশ্মীর সফরকালে প্রধানমন্ত্রী মোদি শনিবার এক জনসভায় বক্তব্য রাখবেন। ওই একই দিনে রাজ্যের বিদ্রোহী এবং স্বাধীনতাপন্থি দলগুলো বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। তারা মোদির সমাবেশস্থলে বিক্ষোভ করার পায়তারা করছে। বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যেই শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ প্রসঙ্গে স্বাধীনতাপন্থি নেতা সৈয়দ আলী শাহ গিলানি সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন,‘ ভারত সরকার আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে সামরিক শক্তি প্রয়োগ করেছে। কিন্তু আমরা ওইদিন দশ লাখ মানুষ সঙ্গে নিয়ে মোদির সভাস্থলে পৌঁছানোর চেষ্টা করব।’
রাজ্যের স্বাধীনতাপন্থি দলগুলোর সমর্থন নিয়ে এ ধরনের র‌্যালির নেতৃত্ব দিচ্ছেন একসময় গৃহবন্দি থাকা গিলানি। ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার জন্য দীর্ঘ দিন ধরে লড়াই করেন যাচ্ছে এক ডজনের বেশি বিদ্রোহী গোষ্ঠী।
গিলানি আরো বলেছেন,‘আমরা তার (মোদি) সমাবেশে কোনো নাশকতা করতে চাই না। কেবল বিশ্ববাসীকে কাশ্মীরের ওপর জাতিসংঘে বিভিন্ন সময়ে গৃহীত ১৮টি প্রস্তাব স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে কাশ্মীরীদের জাতিগত অধিকার স্বীকার করে নেয়া হয়েছিল।’
মোদির সফর নিষ্কণ্টক করতে গত কয়েকদিনে রাজ্যটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শত শত নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যালির পক্ষে যাতে প্রচারণা চালাতে না পারে এজন্য বন্ধ করে দেয়া হয়েছে এক ডজনের বেশি সামাজিক সাইট। ফলে কাশ্মীরে ইন্টারনেট যোগাযোগ একপ্রকার বন্ধই রয়েছে। শনিবার মোদির ওই সফরকে কেন্দ্র করে টেলিফোন ও মোবাইল যোগাযোগও নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়া সাধারণ লোকজনের গতিবিধির ওপরও নজরদারি করা হচ্ছে। ফলে রাজ্যের সড়ক আর মহাসড়কগুলো একপ্রকার জনশূন্য হয়ে পড়েছে।
স্থানীয় পিপলস ডেমোক্রেটিক পার্টিকে (পিডিপি) নিয়ে ক্ষমতাসীন বিজেপি জম্মু-কাশ্মীরে জোট সরকার গঠনের পর ওই রাজ্যে মোদির এটিই প্রথম সফর। পিডিপি নেতারা তার এ সফরকে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবেই দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ