1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

কাজাকস্তানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেন কেরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ১৯৩ Time View

গতকাল সোমবার কাজাকস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবাইয়েভ এর সঙ্গে সাক্ষাৎ 13করেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী। মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের চার দিনের সফরে এটি ছিল তৃতীয় দিন।
প্রেসিডেন্ট নাজারবাইয়েভ কাজাকস্তানের সার্বভোমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত বৈঠকে ওই অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন কেরী। কাজাকস্তানের পররাষ্ট্রমন্ত্রী এরলান ইদ্রিসসোভ এর সঙ্গেও তিনি সাক্ষাত করেন।

গত রবিবার উজবেকিস্তানে কেরী ৫টি সাবেক রুশ প্রজাতন্ত্রের প্রধানদের  সাথেও সাক্ষাৎ করেন। ওই ৫টি প্রজাতন্ত্র হচ্ছে কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। সূত্র: ভয়েস অফ আমেরিকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ