1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

ফিলিপাইনে সন্ত্রাসীর গুলিতে বেতার সাংবাদিক খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ১৮৭ Time View

ফের হিংসার বলি সাংবাদিক৷ ফিলিপাইনের এক বেতার সাংবাদিককে গুলি করে হত্যা করল 9সন্ত্রাসী। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ম্যানিলার একটি রেস্তোরার বাইরে জোস বার্নার্দো (৪৪) নামের এক বেতার সাংবাদিককে গুলি করা হয়। এক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালায়। এই হামলায় এক রেস্তোরা কর্মিও আহত হন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় মানুষ কিছু বুঝে ওঠার আগেই ওই সন্ত্রাসী নিজের বাইকে চড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় আহত বার্নার্দোকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সংবাদ সংগ্রহের কাজে রবিবার এক ব্যক্তির সঙ্গে দেখা করার কথা ছিল জোস বার্নার্দোর৷ সেই ব্যক্তিই এই সন্ত্রাসী কিনা, খতিয়ে দেখা হচ্ছে৷ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রসঙ্গত, গত অগস্ট ও সেপ্টেম্বর মাসে ফিলিপাইনে চার সাংবাদিককে হত্যা করা হয়। সেইসব খুনের সুরাহা এখনও করতে পারেনি পুলিশ৷ ফিলিপাইনের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জোয়েল সাই ইগকো একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমরা এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানাই। বিনা বাধায় একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে।” তিনি আরও জানান, “বার্নার্দো ম্যানিলার ডিডব্লিউবিএল বেতার কেন্দ্রের একজন সাংবাদিক ও সংবাদ পাঠক ছিলেন। তিনি রিপোর্টার হিসাবেও ডিডব্লিউআইজেডের হয়ে কাজ করেছেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ