1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

হৃতিককে এড়িয়ে চলছেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ২৫২ Time View

হৃতিক রোশনের সঙ্গে প্রেম করছেন কঙ্গনা রানাওয়াত। দিন কয়েক ধরে এমন গু়ঞ্জনেই 13সরগরম বলিউড। বিশেষ করে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হৃতিকের জীবনে কঙ্গনা নাকি আরও জরুরি হয়ে উঠেছেন! কিন্তু এ সব জল্পনাকে আগেই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। এখন তো নাকি প্রকাশ্যে হৃতিককে এড়িয়েও চলছেন তিনি।
সম্প্রতি মুম্বাইতে মুকেশ এবং নীতা আম্বানির দেয়া একটি পার্টিতে নাকি হাজির ছিলেন হৃতিক-কঙ্গনা। বাকিংহাম প্যালেসের পরে বিশ্বে সবচেয়ে খরচসাপেক্ষ বাড়ি কিনেছেন আম্বানি-দম্পতি। সেই উপলক্ষে এই পার্টিতে হাজির ছিলেন বলি টাউনের তারকারা। সেখানে নাকি হৃতিককে এড়িয়েই চলছিলেন কঙ্গনা। পার্টিতে ড্রিঙ্ক নিয়ে একা একাই বসেছিলেন। বরং ঋষি কাপুরের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে তাকে। ডিনারও সেরেছেন তার সঙ্গে বসেই। অন্য কেউ তাদের সম্পর্ক নিয়ে পরোক্ষে প্রশ্ন করলেও তা এড়িয়ে গিয়েছেন নায়িকা।
যদিও বলি-মহলের একটা অংশ বলছে, প্রকাশ্যে দু’জন দু’জনকে এড়িয়ে গেলেও রিয়েল লাইফে সম্পর্ক রয়েছে কঙ্গনা-হৃতিকের। সত্যিই কি তাই? উত্তর দেবে সময়। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ