1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

২৩ কোটি টাকার যন্ত্রাংশ ক্রয় করছে বিটিআরসি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ২৬৭ Time View

দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে চলমান ব্যবস্থার 11উন্নয়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে দেশের ভেতরে বিদ্যমান স্টেশনগুলোর উন্নয়নের লক্ষ্যে চলতি অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩১ লাখ টাকা।
২০০৮ সালে ‘স্ট্রেনদেনিং দ্য রেগুলেটরি ক্যাপাসিটি অব বিটিআরসি’ শীর্ষক প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের ‘টিসিআই ইন্টারন্যাশনাল ইনকরপোরেশন’এর কাছ থেকে তরঙ্গ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ৫০ লাখ ডলার ব্যয়ে ক্রয় করা হয়েছিল বিভিন্ন যন্ত্রপাতি।
বর্তমানে দেশব্যাপী ছয়টি স্থায়ী, পাঁচটি ভ্রাম্যমাণ এবং একটি স্থানান্তরযোগ্য পর্যবেক্ষণ স্টেশন ও তিনটি স্পেকট্রাম অ্যানালাইজারের মাধ্যমে বেতার তরঙ্গ পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূল কেন্দ্রীয় স্টেশনটি স্থাপন করা হয়েছে বিটিআরসির প্রধান কার্যালয়ে। আর বাকি ৫টি স্থায়ী স্টেশন স্থাপন করা হয়েছে বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া ও রংপুরে।
কেন্দ্রীয় পর্যবেক্ষণ স্টেশনের মাধ্যমে ২০ কিলোহার্টজ থেকে ৩ গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ পর্যবেক্ষণ এবং এর উৎস শনাক্ত করা যায়। স্পেকট্রাম অ্যানালাইজারের মাধ্যমে ৯ কিলোহার্টজ থেকে ২৬ দশমিক ৫ গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ পর্যবেক্ষণ সম্ভব। এছাড়া অন্য স্টেশনগুলোর মাধ্যমে ২০ মেগাহার্টজ থেকে ৩ গিগাহার্টজ পর্যন্ত তরঙ্গ শনাক্ত ও পর্যবেক্ষণ করতে পারে নিয়ন্ত্রক সংস্থাটি।
পর্যবেক্ষণ কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে বিদ্যমান স্টেশনগুলোর কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন আরো স্থায়ী পর্যবেক্ষণ স্টেশন স্থাপনেরও পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রাথমিকভাবে বরিশাল, কক্সবাজার ও রাজশাহীতে নতুন তিনটি স্টেশন স্থাপনের সুপারিশ করেছে কমিশনের তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ