নোয়াখালী পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার আটটি পূজামণ্ডপ পরিচালনা কমিটির কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে নোয়াখালী পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার আটটি পূজামণ্ডপ পরিচালনা কমিটির কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. শেখ ছাদেক ও জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বিদের উৎসব একসঙ্গে পালনের ঐতিহ্য রয়েছে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে এ অনুদান প্রদানের মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী জেলা পরিষদ।
আগামী দিনেও জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে
মূল্যস্ফীতির হিসাব আর মানুষের জীবনের ফারাক
তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা
জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী