1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড় নোয়াখালীর বিভিন্ন পূজামন্ডপে জেলা পরিষদের অনুদান প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দল যাতে বিব্রত না হয়, সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত: ইশরাক শারদীয় সাজে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী সেমন্তী ছবি চালিয়ে বিদ্যুৎ বিলও ওঠে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল বিদেশে বাংলাদেশিদের মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা : হুমায়ুন কবির ডিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর ঢাকা বোর্ডে এসএসসি পাস কারা বৃত্তি পাবে, তালিকা প্রকাশ

ডিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবক’টি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। সোমবার (১৯ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। লেনদেন বেড়ে এদিন ৫০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ২৭ দশমিক ৯৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫০ দশমিক ৬২ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১০৩ দশমিক ৩৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৭০ দশমিক ৪০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫০২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৩৬৫ কোটি ৬১ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকা। সোমবার লেনদেন হওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১৩৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ২৩ কোটি এক লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২০ কোটি ৫৪ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৮ কোটি ৬৪ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ১৩ কোটি ৭৬ লাখ টাকা, মতিন স্পিনিংয়ের ১১ কোটি ৯৮ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১১ কোটি ৩৩ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১১ দশমিক ৮১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইসিবি এমসিসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৮৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ