1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড় নোয়াখালীর বিভিন্ন পূজামন্ডপে জেলা পরিষদের অনুদান প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দল যাতে বিব্রত না হয়, সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত: ইশরাক শারদীয় সাজে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী সেমন্তী ছবি চালিয়ে বিদ্যুৎ বিলও ওঠে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল বিদেশে বাংলাদেশিদের মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা : হুমায়ুন কবির ডিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর ঢাকা বোর্ডে এসএসসি পাস কারা বৃত্তি পাবে, তালিকা প্রকাশ

রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শারদীয় দুর্গাপূজায় দেবীকে ভক্তি জানাতে মণ্ডপে মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে রাজশাহীর রাণীবাজারের মণ্ডপের সামনে এবার সেই ভিড় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। কারণ এই মণ্ডপেই গড়া হয়েছে জেলার সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা।

৪৫ ফুট উচ্চতার সেই প্রতিমা দেখতে কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে। অনেকে প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করছেন।

রাজশাহীর বাঘা থেকে পরিবারের সদস্যদের নিয়ে টাইগার সংঘের এ মন্ডপে এসেছেন পিংকি রায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪৫ ফুট উচ্চতার প্রতিমা করা হয়েছে বলে এত দূর থেকে দেখতে এসেছি। এত বড় প্রতিমা আগে কখনো দেখিনি। পরিবারের সঙ্গে এসেছি, আমাদের খুব ভালো লেগেছে। আমরা সবাই অনেক ছবি তুলেছি।”

আজিত ঘোষ নামের আরেকজন বেসরকারি চাকরিজীবী বলেন, “টাইগার সংঘ প্রতি বছর নতুন কিছু করে। সেটির ধারাবাহিকতায় এবার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা গড়েছেন তারা।

“ফেইসবুকে দেখার পর আমি এখানে এসেছি। তবে ফেসবুকের তুলনায় বাস্তবে আরো বেশি ভালো লাগছে। এত বড় দুর্গা রাজশাহীবাসী আগে দেখেনি।"

টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, “প্রতিবছর আমরা বিষয়ভিত্তিক পূজামণ্ডপ সাজিয়ে থাকি। এবার আমাদের সংগঠনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা তৈরি করা হয়েছে।

সংগঠনটির সভাপতি সুশীল কুমার আগরওয়ালা বলেন, “প্রতিদিন অনেক দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিমাটি দেখতে আসছেন। আমাদের অনুভূতি অসাধারণ।”

তিনি বলেন, প্রতিমাটি তৈরিতে আনুমানিক তিন লাখ টাকা ব্যয় হয়েছে। সংগঠনের নিজস্ব তহবিল থেকে এই খরচ বহন করা হয়েছে। বাঁশ, কাঠ, চট, ফোম ও শোলা ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিমাটি।

তিনি আরও বলেন, পূজা শেষে বিশাল প্রতীকী প্রতিমাটি খুলে সংরক্ষণ করা হবে। পূজার আনুষ্ঠানিকতার জন্য রাখা ছোট প্রতিমাটি বিসর্জন দেওয়া হবে।

এত বড় প্রতিমা দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

মণ্ডপের পুরোহিত সুমন চক্রবর্তীও এমন আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত। তিনি বলেন, “এত বড় প্রতিমায় পুরোহিত হিসেবে কাজ করতে পেরে ভালো লাগছে। রাজশাহীতে এত বড় প্রতিমা আগে কখনো হয়নি।”

জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে এবার রাজশাহী নগরে ৮৫টিসহ আটটি উপজেলায় ৩৮১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রাজশাহী জেলায় ৪৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে বাগমারায় সবচেয়ে বেশি ৮৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া তানোর ও বাঘায় ৫৯টি করে, পুঠিয়ায় ৫৬টি, গোদাগাড়ী ও চারঘাটে ৪২টি করে, মোহনপুরে ২৪টি এবং দুর্গাপুরে ২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে

মূল্যস্ফীতির হিসাব আর মানুষের জীবনের ফারাক

তৌফিক ভাই, আপনার দেওয়া সাহসেই লিখছি এই বিদায়গাথা

জি ডব্লিউ চৌধুরী: বাংলাদেশকে মেনে নিতে পারেননি যে বাঙালি রাষ্ট্রবিজ্ঞানী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ