1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

আওতাধীন কোম্পানির চেয়ারম্যান হিসেবে সচিবদের থাকা উচিত নয় : জ্বালানি উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৪২ Time View


ঢাকা, ২৮ আগস্ট, ২০২৪ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে সচিবদের থাকা উচিত নয়। এতে স্বার্থের ব্যাঘাত ঘটে।
আজ বুধবার পেট্রোবাংলায় ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন, ভবিষ্যতে কোনো সচিব যাতে আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কি পরিণতি হবে তা বুঝতে হবে। তিনি বর্তমান সরকার গঠনের পেছনের দর্শনটা বুঝে সেভাবেই সকলের আচরণ করার আহ্বান জানান।
তিনি বলেন, মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল তা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে।
ইতিমধ্যে জ্বালানি খাতে যে অনিয়ম হয়েছে তার ক্ষেত্রে কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু এ ব্যাপারে চুক্তি ও আইনের প্রশ্ন জড়িত তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনে সাবেক বিচারপতির সমন্বয়ে কমিটি করে বিদ্যমান চুক্তির শর্তগুলো রিভিউ করার পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে আপনার উদ্যোগ কি হবে এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, বেআইনি সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে তথ্য নিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসি’র চেয়ারম্যান মো. আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ