1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ভাগ্যিস প্লাস্টিক সার্জারিটা করাননি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২৫১ Time View

অভিনয়ের মাধ্যমে বলিউডে ছড়ি ঘোরাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কখনও রণবীর কপূর 9আবার কখনও বা রণবীর সিংহের সঙ্গে তার সম্পর্ক টক অফ দ্য টাউন। কিন্তু জানেন কি দীপিকাকে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন তারই এক শুভাকাক্সক্ষী? ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে এ কথা জানিয়েছেন নায়িকা নিজেই।
দীপিকা জানিয়েছেন, তখন শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ করার কথা পাকা হয়ে গিয়েছে। দিন কয়েক পরেই শুটিং শুরু হওয়ার কথা। বলিউডে তখন তিনি একেবারেই নতুন মুখ। সে সময় ইন্ডাস্ট্রিতে তার এক বন্ধু তাকে প্লাস্টিক সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন। তাতে নাকি নায়িকা আরও সুন্দরী হয়ে উঠতেন। কিন্তু দীপিকা তার কথায় ভরসা পাননি। তাই কোনো রকম অপারেশন করাতে রাজি হননি তিনি। দীপিকার মুখে এ কথা শুনে বলিউডের একটা বড় অংশ এখন বলছেন, ভাগ্যিস তিনি রাজি হননি! কারণ সে সময় প্লাস্টিক সার্জারি করালে নষ্ট হয়ে যেত দীপিকার স্বাভাবিক সৌন্দর্য।
তবে ক্যারিয়ারের শুরুর দিকে সবচেয়ে ভাল পরামর্শ দিয়েছিলেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। দীপিকার কথায়, বাবা বলেছিলেন কাজের প্রতি প্যাশন রাখো। আর যেটাই করবে সেটা ভালবেসে কর। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ