1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

এ বার ‘ধুম’ মাচাতে ‘বাহুবলী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ২৫০ Time View

বাহুবলীর এ বার নতুন চমক। শোনা যাচ্ছে, ‘ধুম ৪’-এ দেখা যেতে পারে ‘বাহুবলী’ তারকা 7প্রভাসকে। ‘ধুম’-এর প্রথম সংস্করণের থেকে ‘ধুম ২’ বেশি টাকার ব্যবসা করে। আবার ‘ধুম ৩’ আগের দু’টি ছবির ব্যবলসাকে ছাপিয়ে যায়। ‘ধুম ৪’ নিয়ে তাই সাবধানে পা ফেলতে চান আদিত্য চোপড়া।
দিন কয়েক আগে বি-টাউনে গুঞ্জন ছিল ‘ধুম পার্ট ফোর’-এ ধুম মাচাতে আসছেন স্বয়ং অমিতাভ বচ্চন। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘ধুম ২’-এর ভিলেন হৃতিক থাকবেন একজন প্রোটাগনিস্টের চরিত্রে। শ্বশুরের সঙ্গে বউমা ঐশ্বর্যা রাই বচ্চনকেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে কাস্টিং লিস্টে থাকতে পারে ছেলে অভিষেক বচ্চনের নাম।
সব সময়েই নতুন ধরনের চরিত্রের জন্য মুখিয়ে থাকেন অমিতাভ বচ্চন। শোনা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে এই ছবিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিগ বি। তবে সত্যিই তিনি অভিনয় করবেন কি না সে বিষযে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। বলিউডের একাংশ মনে করছেন, হৃতিক, অভিষেক থাকলেও লাইমলাইট কেড়ে নেবেন একা অমিতাভই। সঙ্গে ‘বাহুবলী’ তারকা প্রভাস থাকলে কাস্ট নিয়ে আদিত্য এ বার বেশ চমকে দেবেন বলেই মনে করছে বলিউডের একটা বড় অংশ। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ