1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

সিনেমা ছেড়ে কুলির কাজে বিদ্যা বালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ২৭৩ Time View

এর আগে নানা অবতারে তাকে দেখেছেন ভক্তরা! ভিখিরি থেকে শুরু করে জ্যোতিষী প্রায় 8কোনো কিছুই সাজতে বাকি রাখেননি বিদ্যা বালন! তা বলে কুলি? তাও সিনেমায় নয়, বাস্তব জীবনে?
সিনেমায় কুলি সাজলে না হয় ব্যাপারটাকে ফিমেল শাহেনশাহ অবতার বলে ধরে নেয়া যেত! কিন্তু, সত্যি সত্যি কেন মোট কাঁধে তুলছেন বিদ্যা? তার তো এ রকম কায়িক পরিশ্রমের কোনো প্রয়োজন নেই বলেই জানা আছে!
বিদ্যাকে কুলির জীবন কাটাতে বাধ্য করেছে ছোটপর্দার এক রিয়ালিটি শো। নাম ‘মিশন সপনে’। এই শো-তে সেলিব্রিটিরা এক দিনের জন্য সাধারণ মানুষের জীবন কাটান। তাদের পেশা বেছে নেন এক দিনের জন্য। যা উপার্জন হয়, তা দিয়ে সাহায্য করেন সেই মানুষটিকে।
সেই শো-তে যোগ দিয়েই বিদ্যা পা রাখতে চাইলেন রাজস্থানের প্রথম মহিলা কুলি মঞ্জুর জুতোয়। আর মঞ্জুর জীবন কাটাতে গিয়েই চোখ খুলে গেল নায়িকার।
বিদ্যা বলছেন, আমরা সেলিব্রিটিরা বেশির ভাগ সময়েই ভুলে যাই সাধারণ মানুষের জীবনে কতটা লড়াই থাকে। মঞ্জুর কাজ করতে গিয়ে সেটাই আমি নতুন করে উপলব্ধি করলাম। মঞ্জুর কাজটা মোটেও সহজ নয়। মেয়েরাও যে কুলি হতে পারে, এই পুরুষতান্ত্রিক সমাজে ক’জন সেটা ভাবতে পারেন?
তা, মোট বয়ে যে টাকাটা পাবেন, সেটা দিয়ে কী করতে চলেছেন বিদ্যা? নায়িকার সাফ জবাব, ওটা তিনি দিয়ে দেবেন মঞ্জুকে। যথাসাধ্য চেষ্টা করবেন, যাতে ভাল ভাবে পড়াশোনা করে বড় হতে পারে মঞ্জুর ছেলে-মেয়েরা! সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ