1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড় নোয়াখালীর বিভিন্ন পূজামন্ডপে জেলা পরিষদের অনুদান প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি দল যাতে বিব্রত না হয়, সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত: ইশরাক শারদীয় সাজে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী সেমন্তী ছবি চালিয়ে বিদ্যুৎ বিলও ওঠে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল বিদেশে বাংলাদেশিদের মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা করে ঢাকা : হুমায়ুন কবির ডিএসইতে বেড়েছে লেনদেন ও সূচক এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর ঢাকা বোর্ডে এসএসসি পাস কারা বৃত্তি পাবে, তালিকা প্রকাশ

কঠিন পাসওয়ার্ড সহজে মনে রাখার উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ২৭০ Time View

কঠিন পাসওয়ার্ড দিলে অনলাইনে বা কম্পিউটারে নিরাপত্তা বাড়ে, একথা এখন অনেকেই 10জানেন। কিন্তু কঠিন পাসওয়ার্ড মনে রাখা কঠিন। তাই এ কাজে অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। পরবর্তীতে এসব সহজ পাসওয়ার্ডের সুযোগে হ্যাকাররা অনলাইনের নিরাপত্তা বিঘিœত করে। তবে গবেষকরা এর সমাধান বের করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
কঠিন পাসওয়ার্ড মনে রাখাও কঠিন। সম্প্রতি এ সমস্যার সমাধান করেছেন একদল গবেষক। এতে তারা জানিয়েছেন সহজেই পাসওয়ার্ড মনে রাখার জন্য সহজ উপায় রয়েছে আপনার হাতের নাগলেই। আর এটি হলো পরিচিত শব্দগুলোরই বানান বদলে দেওয়া।
কঠিন অপরিচিত অক্ষরের বদলে কয়েকটি শব্দ ব্যবহার করলে এ সমস্যার সমাধান সম্ভব। এছাড়া সহজ উপায়ে যেভাবে পাসওয়ার্ডকে কঠিন করা সম্ভব, তাও ব্যাখ্যা করেছেন গবেষকরা। এজন্য একটি পরিচিত সাধারণ শব্দকেই পাসওয়ার্ডের জন্য বেছে নেওয়া যেতে পারে। এরপর সে শব্দের কয়েকটি অক্ষর ইচ্ছেমতো বদলে দিতে হবে। যেমন ÔiÕ-এর পরিবর্তে Ô1Õ বা ÔaÕ-এর বদলে Ô@Õ ব্যবহার করা। আরেকটি উপায় হলো পরিচিত শব্দের মাঝেই ইচ্ছেমতো স্পেস কিংবা অন্য কোনো ক্যারেক্টার প্রবেশ করানো।
পরিচিত শব্দের মাঝে পরিবর্তিত করে পাসওয়ার্ড তৈরি করলে তা মনে রাখা সহজ এবং পাসওয়ার্ড ক্র্যাকারদের পক্ষে সহজে ভাঙা সম্ভব নয় বলে জানাচ্ছেন গবেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ