1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ২০৮ Time View

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে 8দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করা হয়েছে। মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির টুইটারে জানিয়েছেন আহমেদ আদিব ডিটেনশনে আছেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন হজ করে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে তার নৌকায় বিস্ফোরণ হয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু তার স্ত্রী, একজন কর্মকর্তা ও একজন দেহরক্ষী আহত হন। বিগত কয়েক বছর ধরে রাজনৈতিক দ্বন্দ্ব বেশ কয়েকবার দেশটিকে নাড়া দিয়ে গেছে। ইয়ামিন যে নির্বাচন জিতে প্রেসিডেন্ট হয়েছেন সেটি নিয়েও বিরোধী পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল।
গত মাসের এই বিস্ফোরণের ঘটনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। এর এক সপ্তাহ পরে প্রতিরক্ষামন্ত্রীকেও বরখাস্ত করা হয়। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে বিদেশ সফর শেষে দেশে ফেরার পরে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং একটি দ্বীপের কারাগারে বন্দি আছেন তিনি। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ